ময়মনসিংহ মেডিক্যালে দুই ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

দুই ডেঙ্গু আক্রান্ত – ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- গাজীপুরের শ্রীপুরের টেলিগাতী এলাকার সাজেদা খাতুন (৪৫) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শংকরপুর আব্দুস সাত্তার (৫৮)।

 

ময়মনসিংহ মেডিক্যালে দুই ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে এই তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, সাজেদা ডেঙ্গু ছাড়াও, ফুসফুস, রক্তে ইনফেকশনসহ নানা রোগে ভুগছিলেন। আব্দুস সাত্তারের ডেঙ্গু ছাড়াও কিডনি অকার্যকর ছিল।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ৩৯ রোগী ভর্তি আছে। এর মধ্যে পুরুষ ৩৩, নারী ৫ ও শিশু রয়েছে একজন। উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আট জনের মৃত্যু হয়েছে।

Leave a Comment