ময়মনসিংহে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরে ডুবে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

 

ময়মনসিংহে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু

 

মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচভাগ ইউনিয়নের খুরশিদ মহল গ্রামের এ ঘটনা ঘটে বলে স্থানীয় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন জানান। নিহতরা হল- ওই এলাকার আল আমিনের ছেলে মো. উমর (৩) ও আমিরুলের মেয়ে সিনহা আক্তার (২)।

 

 

শিশু দুটির পরিবারের বরাত দিয়ে ইসলাম উদ্দিন বলেন, সকালের দিকে শিশু দুটি বাড়িতে খেলছিল। একপর্যায়ে এরা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের খোঁজাখোঁজি করে। পরে একটি শিশুর লাশ ওই পুকুরে ভাসতে দেখে। পানিতে খোঁজাখুঁজি করে অন্য শিশুর লাশও পান স্বজনরা।

Leave a Comment