ময়মনসিংহে বিস্ফোরক মামলায় ৭ আ লীগ নেতা গ্রেপ্তার

৭ আ লীগ নেতা গ্রেপ্তার – বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাতজন নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার রাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

ময়মনসিংহে বিস্ফোরক মামলায় ৭ আ লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন, জহিরুল ইসলাম ভূঁইয়া ও মো. আনিস।

 

 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ বুধবার বিকেলে আদালতে হাজির করার কথা রয়েছে।

নগরীর নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা গত ১২ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বাদী হয়ে ১৩০ জনের নামসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

Leave a Comment