ভালুকায় দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত দুজন

পিকআপের ধাক্কায় নিহত , ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে এক পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় উপজেলার ভরাডোবা এলাকায় শিল্প পুলিশ-৫–এর কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকায় দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত দুজন

ভালুকায় দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত দুজন

নিহত দুজন হলেন কাঁচামাল ব্যবসায়ী আবদুস সাত্তার (৩০) ও মো. সাজ্জাদ (৩২)। তাঁদের বাড়ি ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায়।

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, উপজেলার ভরাডোবার শিল্প পুলিশ-৫–এর কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই

সময়ে ময়মনসিংহগামী একটি পিকআপ এসে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের আসনে থাকা আবদুস সাত্তার ও মো. সাজ্জাদ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় কবলে পড়া পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।

ভালুকায় দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত দুজন